জলপরীর দেয়া জল

জলপরীর দেয়া জল
লিখেছেনঃ আব্রাসাম সোহান
রচনা কালঃ ১৬.মে.২০১২ (বুধবার), রাতঃ ৩টা ১৫ মিনিট!
আজকের গল্পের রেকর্ডিং ফাইলটি নিচের দেয়া লিংক থেকে ডাউনলোড করুন!
সাইজ মাত্র-১১২ KB Mp3 Format
Download Link- Jol Porir Dea Jol- Abrasam Shohan (112 KB)

একটা ছেলেকে দেখেছিলাম আমি নদীর পাড়ে একা বসে থাকতো, কখনো কথা বলতো না কারও সাথে,
শুধু নদীর সাথেই কথা বলতো সে, নদীর সাথেই তার হাঁসি,কান্না, নদীর সাথেই তার মান অভিমান,
মাঝে মাঝে নদী তার ঢেউ দিয়ে বুঝিয়ে দেয় তোমাকে শুনতে পাচ্ছি। হঠাৎ একদিন ছেলেটি বসে আছে
এমন সময় দেখলো এক জল পরী উঠে এলো। বল্ল তোমার কথা প্রতিদিন শুনি, তোমাকে যে ভালবাসে ফেলেছি। ছেলেটি বলে এ যে অসম্ভব,অবাস্তব আমি যে ভালবাসতে জানি না। আমি যে নষ্ট মানুষ।
জল পরী বল্ল আমাকে গ্রহন করো, তোমাকে শিখাবো ভালবাসতে, তোমাকে সুন্দর করবো,সার্থক করবো
ছেলেটি কখন কিভাবে সেই জল পরীকে ভালবেসেছিল এটা সে জানে না। ছেলেটি পাগলের মতো ভালবাসলো। হঠাৎ একদিন জল পরী রাগ করলো ছেলেটির উপর সে চলে গেলো নদীর বুকে,ছেলেটি একা হয়ে গেলো। জল পরী তার চোখে শুধুই জল দিয়ে গেল, আরও বেশি জল দিয়ে গেল... ছেলেটি আজও সে নদীর পাড়ে বসে থাকে চোখে জল নিয়ে, জল পরী আসে না...হয়তো কোনদিন আসবে না। ছেলেটির অপেক্ষাও শেষ হবে না।

~"অসমাপ্ত"~

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন