মিডিয়াফায়ার, জিদ্দুর তালবাহানা ভাল লাগেনা। নিন সহজ উপায়ে ফাইল আপলোড শেয়ার করার উপায়। জানি আপনাদের ভাল লাগবে।
পোস্টটি দেখেছেনঃ 749 জনমিডিয়া ফায়ারে লিংক শেয়ার করি, কিছুদিন পরে দেখি ফাইল নাই- গায়েব!!! জিদ্দু তে আপলোড করে শেয়ার করি সবাই বলে এটা কোন লিংক দিলেন ভাই- মহা বিপদ!!!! কি করি? আবার নয়া উৎপাত শুরু করছে মিডিয়া ফায়ার, ব্রাউজার আপগ্রেড নাহলে ডাউনলোড করতে দেয় না।যাই হোক অনেক বক বক করলাম, এইবার আসি আপনি কিভাবে Dropbox সাইন আপ করে ফাইল আপলোড ও শেয়ার করা শুরু করবেন। প্রথমে এখানে http://db.tt/xq0wIYl ক্লিক দিয়ে সাইন আপ করুন। সাইন আপ করলেই Dropbox ডাউনলোড করতে বলবে। ডাউনলোড করুন এবং ডাউনলোড শেষ হলে আপনার পিসিতে তা ইন্সটল করুন।
ইন্সটল শেষে Dropbox এর আইকন ডেস্কটপে পাবেন, তাতে ক্লিক দিয়ে ওপেন করুন ও Public নামের একটি ফোল্ডার পাবেন তাতে আপনি যে ফাইলটি আপলোড করতে চান তা কপি করে এখানে পেস্ট করুন, ব্যাস কাজ শেষ।
তো বন্ধুরা দেখুন কেমন লাগে এই তথ্যটি? “নিজে জানুন, অন্যকে জানান” এই শ্লোগানে বিশ্বাসী হয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনিও এর গুনাগুন যাচাই করে শেয়ার করুন অন্যদের মাঝে। মিডিয়া ফায়ার আর জিদ্দুর নানা রকম তালবাহানা থেকে পরিত্রান পাবার এই হল উপায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন